সুইডেনে ঈদ পুনর্মিলনী | বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা | কুরবানী ও প্রীতিভোজ ২০২৪ |
আলহামদুলিল্লাহ, উপচে পড়া ভিড়ে সম্পন্ন হয়েছে স্টকহোমের সর্ববৃহৎ ঈদ পুনর্মিলনী ও কুরবানী ডিনার।
বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত এই ইভেন্টে কমিউনিটির ভাই বোনদের সার্বিক সহযোগিতা ও স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঈদ পুনর্মিলনী ও কুরবানী ডিনার ভেন্যু Kista torg পরিণত হয়েছিল এক মহা মিলনমেলায়। প্রায় ২০০০ শত মানুষের উপস্থিতির এই ইভেন্টে ছিল কুরবানীর গোশত দিয়ে আপ্যায়ন, পায়েশ সেমাইয়ের মিষ্টি মুখ, বাচ্চাদের জন্য Hoppborg, রং বেরংয়ের ঈদ বেলুন ও সিস্টারদের জন্য মেহেদী কর্নার।
স্টকহোমের বাইরের শহরগুলো থেকেও অনেকেই এসেছিলেন তাদের পরিবার ও সন্তান সন্তুতি নিয়ে এই মিলনমেলায়।
এই কুরবানী ডিনার ছিল এক অপরের সাথে মিলিত হওয়া, বাচ্চাদেরকে বড় ইসলামিক সেলিব্রেশনের সুযোগ করে দেয়া এবং মসজিদের বিভিন্ন একটিভিটিজের সাথে নিজেকে যোগ করার এক অনন্য মাধ্যম।